মানবতাবাদী নাগরিক সমাজের সংবাদ সম্মেলন
বাঘাইহাট ও খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করে
নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন মানবতাবাদী নাগরিক সমাজ। দেশের মানবিক
সংগঠন, সুশীল সমাজ ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এ পরিদর্শকদল আজ সোমবার
সকালে জাতীয় প্রেসক্লাবে তাদের পর্যবেক্ষণ তুলে ধরতে সংবাদ সম্মেলনের
আয়োজন করে।
বেলা ১১টায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে পরিদর্শকদলের সদস্যরা ৯ ও ১০ মার্চ বাঘাইহাটের গঙ্গারামমুখে যাওয়ার পথের বর্ণনা দিতে গিয়ে বলেন, রাস্তার দুই পাশে শখানেক সদ্য পুড়িয়ে দেওয়া বাড়ি দেখেই বোঝা যায়, ইচ্ছা করে আলাদা আলাদাভাবে প্রতিটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সেখানে খোলা আকাশের নিচে পাহাড়িরা মানবেতর জীবনযাপন করছে। তাঁরা নিজেদের পর্যবেক্ষণের সারমর্মে জানান, খাগড়াছড়ি শহরে পুলিশের উপস্থিতিতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংসদীয় দল পর্যবেক্ষণ শেষে যাদের সম্পর্কে অভিযোগ এনেছে, তাদের এখনো গ্রেপ্তার না করায় তাঁরা বিস্ময় প্রকাশ করেন। খাগড়াছড়ির ও বাঘাইহাটের ঘটনা নতুন কিছু নয় উল্লেখ করে তাঁরা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে পার্বত্য চট্টগ্রামে যে স্থায়ী অশান্তির জন্ম হয়, এটা তারই ধারাবাহিকতা।
বক্তারা সংবাদ সম্মেলনে ১০টি সুপারিশ তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে যেকোনো মূল্যে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া, পাহাড়ের বাসিন্দাদের আদিবাসী অভিহিত করা যাবে না বলে সরকারের যে সিদ্ধান্ত সেটা স্পষ্ট করতে হবে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তাদের শাস্তিমূলক বদলির জায়গা হিসেবে ব্যবহার করা চলবে না।
সফরকারী মানবতাবাদী নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবায়দা নাসরীন, কলাম লেখক মাসুদা ভাট্টি, গবেষক ও কথাসাহিত্যিক অদিতি ফাল্গুনীসহ ১৮ জন।
(সূত্র: প্রথম আলো)

Hazrat Ali, 2010-03-15 10:40, Hit : 277

Select Menu